Friday 03 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০৩৩ সালে বিশ্বের ২৪তম অর্থনৈতিক দেশ হবে বাংলাদেশ


৮ জানুয়ারি ২০১৯ ০৪:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইল ছবি

।। সারাবাংলা ডেস্ক ।।

২০৩৩ সাল নাগাদ ওয়ার্ল্ড ইকোনমিক লীগ টেবিলে বাংলাদেশ বিশ্বের ২৪তম বৃহত্তম অর্থনৈতিক দেশে পরিণত হবে। এর ফলে বর্তমানের চাইতে ১৯ ধাপ সামনে এগিয়ে যাবে বাংলাদেশ।

যুক্তরাজ্য ভিত্তিক ‘সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ’ প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইকোনমিক লীগ টেবিল ২০১৯’-এর বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস এই তথ্য জানিয়েছে।

বিশ্বের ১৯৩টি দেশের অর্থনীতির অবস্থা বিবেচনা করে এই  র‌্যাঙ্কিং করা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, ভারত ও মিয়ানমারের সঙ্গে স্থল সীমান্ত রয়েছে দক্ষিণ এশিয় রাষ্ট্র বাংলাদেশের। ১৬ কোটি ৩০ লাখেরও বেশি জনসংখ্যা নিয়ে বাংলাদেশ বিশ্বের অষ্টম জনবহুল রাষ্ট্র।

বিজ্ঞাপন

গত একদশক যাবৎ দেশটির গড় প্রবৃদ্ধি ৬ দশমিক ৩ শতাংশ। মাথাপিছু আয় ৪৬০০ মার্কিন ডলার। এর মাধ্যমে দেশটি বিশ্বব্যাংকের র‌্যাংকিং অনুসারে নিম্ন-মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি দেশটির অভ্যন্তরীন চাহিদাজনিত ব্যয়, সরকারের ব্যয়, রেমিটেনস এবং রপ্তানির দ্বারা চালিত হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, কিছু চ্যালেঞ্জ সত্ত্বেও অর্থনীতির আধুনিকায়নে দেশটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। অবকাঠামোগত উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বেষ্টনি পরিচালনার লক্ষ্যে সরকারকে রাজস্ব আদায় বৃদ্ধির প্রতি গুরুত্ব দিতে হবে। মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয়দানের কারণে যে চাপ সৃষ্টি হয়েছে- তাও সেখানে উল্লেখ করা হয়েছে।

তৈরি পোশাক বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য ২০১৭ সালের হিসেব অনুয়ায়ি দেশটির রপ্তানি আয়ের ৮০ শতাংশ তৈরি পোশাক খাত থেকে আসে। দেশটির আয়ের আরেকটি প্রধান উৎস রেমিটেনস। এছাড়াও বাংলাদেশের ৪৩ শতাংশ মানুষ কৃষিখাত সংশ্লিষ্ট কাজে জড়িত বলে ওই প্রতিবেদনে যোগ করা হয়েছে।

সারাবাংলা/এসএমএন